নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ জুন ২০২৬

সামাজিক অধিকার ফোরাম আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০৭, ৬ জুন ২০২৬

সামাজিক অধিকার ফোরাম আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ সামাজিক অধিকার ফোরামের উদ্যোগে আম্বার বোর্ড মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইউসুফের পিতার মৃত্যুতে শুক্রবার শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে।


 

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক বৈষম্য বিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের অন্যতম সংগঠক আব্দুর রহমান গাফফারী, শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি জাহাংগীর আলম গোলক, বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সামাজিক অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান, বিউটি আক্তার, পরি, রেহানা বেগম, উপদেষ্টা এডভোকেট শিউলি সুলতানা রুবি, রবিন টেক্স পিসি কমিটির সভাপতি মোতালেব মিয়া।


 

সভায়  ইউসুফের বাবার আত্মার শান্তি কামনা করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

 গোলক বলেন, শ্রমিকদের লড়াই সংগ্রাম আজও চলমান আমরা এখনো আন্দোলনের মধ্য দিয়েই যাচ্ছি।

 

গাফফারী তার সমাপনী বক্তব্যে বলেন, শ্রমিকদের রাস্তায় হয়রানি ও বেতন নিয়ে বাড়ি ফেরার অনিশ্চয়তা নিয়ে ডিসি অফিসের আইন শৃঙ্খলা সভায় গুরুত্ব আরোপ করবেন। সামাজিক নিরাপত্তা নিশ্চিতে তিনি তার দল সর্বদা তৎপর।

সম্পর্কিত বিষয়: