নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে ছাত্র ফেডারেশন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত:০০:০২, ১৫ জুলাই ২০২৬

বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে ছাত্র ফেডারেশন

চট্টগ্রাম, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও পাহাড়ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ ও অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।
সংগঠনটির উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্রাণ ও অর্থ সংগ্রহ ক্যাম্পেইন চলছে। আয়োজকরা জানান, বন্যা ও পাহাড়ধ্বসের কারণে লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ বা ত্রাণসামগ্রী দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো যেতে পারে। ছোট একটি সহায়তাও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বড় অবলম্বন হতে পারে।
সহযোগিতা বা ত্রাণ পাঠাতে যোগাযোগ করা যাবে—
সৃজয় সাহা: ০১৬৪০৪৯৯২৯৯
সৌরভ সেন: ০১৮২৮২৫০৬৮২

সম্পর্কিত বিষয়: