নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬

বন্দরে আ’লীগ নেতা তাজুল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে আ’লীগ নেতা তাজুল গ্রেপ্তার

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম বন্দর উপজেলার মুছাপুর এলাকার মৃত কুব্বত আলী মিয়ার ছেলে।  

গ্রেপ্তারকৃতকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় বুধবার (৩ সেপ্টম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার  (২ সেপ্টম্বর) রাতে বন্দর উপজেলার মুছাপুর  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪ইং  সালে বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  সন্ত্রাসী হামলা ও মারামারি ঘটনায় বন্দরে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি  ৫৯৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলায় ১৯৭ জনের  নাম উল্লেখ্য করে আরোও ৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।