নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬

বন্দরে অটো চোর ফাহিমকে আদালতে প্রেরণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০১, ১২ নভেম্বর ২০২৫

বন্দরে অটো চোর ফাহিমকে আদালতে প্রেরণ 

বন্দরে ফাহিম (২৩) নামে এক অটো চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চোর ফাহিম পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে। 

ধৃতকে বুধবার (১২ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ২(৯)২৫ নং মোটরসাইকেল চুরি মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর)  রাতে বন্দর থানার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকা থেকে ওই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ফাহিমসহ তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে অটো চুরি করে আসছিল।  
 

সম্পর্কিত বিষয়: