বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাজু (২৩) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরো অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী। ধৃত ছিনতাকারী সাজু বন্দর রেললাইন এলাকার মৃত ইউসুফ আলী ছেলে।
সে দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকার জাহের আলী ভূঁইয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। গ্রেপ্তারকৃতকে সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানার একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার ফরাজিকান্দাস্থ প্রধান ফিলিং স্টেশনের সামনে থেকে থেকে ওই ছিনতাইকারীকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে আটককৃত ছিনতাইকারী সাজুসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাই করার উদ্দেশ্য ফরাজিকান্দা প্রধান ফিলিং স্টেশনের সামনে অবস্থান করে।
পরে আমাদের টহলরত পুলিশের উপস্থিত টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা কালে সাজু নামে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হই। পরে আটককৃতকে বন্দর থানার দায়েরকৃত একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়।


































