নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ মার্চ ২০২৬

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৫, ১৪ মার্চ ২০২৬

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার ফতুল্লা থানা গেইট সংলগ্ন শাহ ফতুল্লাহ্ কনভেনশন হল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, আমরা সাংবাদিকদের সমাজের দর্পণ মনে করি। সাংবাদিকের লিখুনির মাধ্যমে এ সমাজকে সুন্দর সমাজ বির্নিমাণ করা সম্ভব। 

দেশ, সমাজকে অপরাধ মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশ, সাংবাদিক, রাজনীতিক কেউ একা সমাজকে অপরাধ মুক্ত করতে পারবে না। এ ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

 ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহেল আহম্মেদের সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন, অপারেশন (ওসি) মোঃ আনোয়ার হোসেন,ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম,সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক মনির হোসেন,

ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন,

কুতুবপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুম রাজ প্রমুখ।