নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা নিহত, ছেলে দগ্ধ

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:২১:০৮, ১৪ মার্চ ২০২৬

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা নিহত, ছেলে দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরফান মোল্লা (৫৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন নিহতের ছেলে লিয়ন মোল্লা (৩৫) ও এসএস পাইপের কাজের মিস্ত্রি সাদিকুর রহমান (৩২)। তাদের সকলের বাড়ি ‍উপজেলার গোলাকান্দাইল এলাকায়। 

 

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ব্যবসায়ী মজিবর রহমানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।   

নির্মাণাধীন ভবনের ছাদে স্টিলের পাইপ বসানোর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।  

 

পুলিশ জানায়, স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ বসানোর কাজ করছিলেন তারা। এ সময় পাইপটি পাশের একটি উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আরফান মোল্লার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা ও মিস্ত্রি সাদিকুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক।