নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে ছাত্রদলের নয়নের ঈদ শুভেচ্ছা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৪, ১৮ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে ছাত্রদলের নয়নের ঈদ শুভেচ্ছা 

 আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ গোটা দেশবাসী ও বিদেশে বসবাসরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের মোঃ নয়ন

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় নয়ন বলেন,
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের যে শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে, ঈদের এই দিনে তার প্রতিফলন ঘটানোই হোক আমাদের অঙ্গীকার। ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আত্মনিয়োগে সবার ভূমিকা প্রয়োজন।

ঈদের এই পবিত্র আলোয় দূর হয়ে যাক সকল হিংসা-বিদ্বেষ এবং আমাদের জীবন ভরে উঠুক অনাবিল প্রশান্তিতে।


নয়ন বলেন, আপনারা যে যেখানেই আছেন, পরিবার-পরিজন নিয়ে নিরাপদে ঈদ উদযাপন করুন। আপনাদের ঈদ হোক আনন্দময় ও উৎসবমুখর। সবাইকে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা।

সম্পর্কিত বিষয়: