নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬

২০ জুলাই ইসলামী আন্দোলনের জেলা ও মহানগর সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০২, ১৫ জুলাই ২০২৬

২০ জুলাই ইসলামী আন্দোলনের জেলা ও মহানগর সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জে আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

সভায় জানানো হয়, আগামী ২০ জুলাই নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

নেতৃবৃন্দ জানান, আগামী ১৯ জুলাই সূরা অধিবেশন অনুষ্ঠিত হবে। এরপর ২০ জুলাইয়ের সম্মেলনে দলের আমির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নতুন কমিটি ঘোষণা করবেন।

প্রস্তুতি সভায় সম্মেলন সফল করতে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পর্কিত বিষয়: