নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জুলাই ২০২৬

সাংবাদিকদের গুলি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নিন্দা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১১, ১৫ জুলাই ২০২৬

সাংবাদিকদের গুলি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নিন্দা

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। 

 

এ ঘটনা ন্যক্কারজনক উল্লেখ করে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ ( দৈনিক আমার দেশ) ও সাধারণ সম্পাদক আনোয়ার হাসান ( আরটিভি) এক বিবৃতিতে বলেন, জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের উপর এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি এবং উদ্বেগজনক। যারা এই হামলার সঙ্গে জড়িত, তারা আইনের শাসন ও বাক স্বাধীনতার শত্রু। তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

 

মঙ্গলবার রাত ১২ টায় এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এস এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্যা বিজনেস স্ট্যান্ডাড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ ৫/৬ জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা দুইজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান।তবে গুলির ছররাতে সাংবাদিক আওয়াল আহত হয়েছেন।

সম্পর্কিত বিষয়: