নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর উপজেলার চাঁপাতলী এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে আরিফ হোসেন (৪০) এবং ধামগড় ইউনিয়নের মালামত এলাকার মৃত হাফেজ আহম্মেদ মিয়ার ছেলে হানিফ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বুধবার (২৯ জুলাই) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


































