নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) রাতে বন্দর কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানার নেহাল সরদারবাগ এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) এবং ফুলহর এলাকার সরফত আলী মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতি মামলার এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বন্দর থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার তদন্ত চলমান রয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলবে।


































