নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযানে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) পরিচালিত এই অভিযানে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ জন , গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলায় ৩ জনসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (২৬ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।


































