নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের উদ্যোগে আর.পি. সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আর্ট ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. মনিদ্র কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মহাবীর পতি চন্দন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তানজিল হাসনাইন মঈন রনীত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের পরিচালক জিয়াউর রহমান জয় ও মনসিজ কুমার যোগেশ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের পরিচালক কাহলিল জিবরান।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের আর্ট ডিপার্টমেন্টের শিক্ষক রনি স্যার, লিটন স্যার, আফসানা মাহজাবিন এবং বাছেদুল আলম স্যার। প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন সানমুন।
দিনব্যাপী আয়োজিত এই আর্ট ক্যাম্পে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, সৃজনশীল শিল্পচর্চা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


































