নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩০ আগস্ট ২০২৬

ফতুল্লায় ৩৬ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৩৪, ২৯ আগস্ট ২০২৬

ফতুল্লায় ৩৬ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ মো. মারুফ শাহরিয়ার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. ওয়াসিম খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার উত্তর দেলপাড়া ক্যানেলপাড় স্বপ্নীল সিটি এলাকায় জনৈক আবদুল আওয়াল বিপ্লবের সীমানা প্রাচীরের পাশের সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৩৬ বোতল স্কাফ সিরাপসহ মারুফ শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত মারুফ শাহরিয়ারের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার বিলাশপুর বেপারী বাড়ি এলাকায়। বর্তমানে তিনি ফতুল্লার নুরবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর (পুলিশ ক্লিয়ারেন্স/পূর্বের অপরাধসংক্রান্ত রেকর্ড) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।