নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৫১, ৬ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেলের মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে চাষাড়া রেলস্টেশন ও নির্মাণাধীন প্ল্যাটফর্ম এবং নরসিংহপুর সানির মাদক স্পটে অভিযান চালিয়ে মোট ১৮ জনকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন— মো. আজিজ (৩৩), মো. মোশারফ (১৯), মো. রাসেল (২৮), মো. সুজন (২১), মো. বিজয় (১৯), মো. ইব্রাহিম (৩৫), মো. আলামিন (২৫), মো. রবিন (২৭), মো. রাজন (২০), মো. জিসান (২৫), মো. ফরিদ (২০), ফজর আলী (৪০), মিনহাজ (১৯), তানজিল (২৪), মো. ইমরান (১৯), মো. মারুফ (১৯), মো. জনি (২৫) ও তুষার বার (১৮)।

 

রোববার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ১৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

অপর একজনকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও এ ধরনের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।