নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে সোনালী অতীত ক্লাবের সভাপতি হুমায়ুন কবির (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হুমায়ুন কবির বৈষম্যবিরোধী চারটি মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশের দাবি, তিনি আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সংগঠনটির স্থানীয় পর্যায়ের নেতৃত্বে ছিলেন।

এদিকে একই দিন পাগলা রেলস্টেশন এলাকা থেকে বৈষম্যবিরোধী দুটি মামলার এজাহারভুক্ত আসামি ইসহাক (৫০) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসহাক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত বিষয়: