নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ১৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬০ পিস ইয়াবাসহ সোনিয়া (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার কুতুবপুরের দাপা মসজিদসংলগ্ন কাজী বাড়ীর আব্দুল বারেক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মিলন ফকিরের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোনিয়া ফতুল্লার কুতুবপুরের দাপা মসজিদ এলাকার বাসিন্দা রিপন গাজী ও নিলুফা বেগমের মেয়ে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সোনিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: