নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক কমিটির নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে রূপগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটিও আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
১ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক নীরব রায়হানের স্বাক্ষরিত পৃথক অনুমোদনপত্রে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
জেলা কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে মো. সাফিন খন্দকারকে এবং সহ দপ্তর সম্পাদক করা হয়েছে মোসা. নুসরাত তাবাসসুমকে।
এ ছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মো. আরিফুল ইসলাম মিলন, মো. ফরহাদ মিয়া, মোজাফিজুর রহমান বাবুল, মো. শাকিল মিয়া, মো. মহিউদ্দিন খান, মো. হাসান আহমেদ ও সেতুল হাসান।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট মো. সেলিম মিয়াকে। সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক জাবেদুল হক সিয়াম এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. গফফার চৌধুরী, মো. গোলাম রব্বানী, মো. স্বপন মিয়া, মোমেন মোল্লা, হারুন খান, মো. আবুল কালাম আজাদ ও ইমরান হোসেন ইমনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে সদস্য করা হয়েছে।
রূপগঞ্জে আহ্বায়ক আজিজুল হাকিম বাতুল
এদিকে রূপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. আজিজুল হাকিম বাতুলকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সা. অ: মো. ইলিয়াস মিয়া ও মোমেন প্রধান।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোহন মিয়া, মো. শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মো. সালাউদ্দিন দেওয়ান মাস্টার ও সোহেল রানা সুলতান।
সদস্য সচিব করা হয়েছে মো. শাহাওয়াত হোসেন তারেককে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোছা. সাদিয়া আক্তার ও মো. ইশতিয়াক আহমেদ।


































