নারায়ণগঞ্জ বন্দরের তালতলা বনগন এলাকায় ডাকাত ও মাদকের অভিশাপ থেকে মুক্তির দাবিতে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা মসজিদের মুসল্লী ও গ্রামের নারীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে মুসল্লীরা বলেন, তালতলা এলাকাটি ডাকাত প্রবন এলাকা হিসেবে চিহিৃত হয়েছে কিছু মাদক ব্যবসায়ী ও ডাকাতের কারণে। তারা ক্ষোভের সাথে বলেন, সম্প্রতি কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ ইয়াবাসহ গ্রেফতার হলেও রহস্য জনক ভাবে তাকে পুলিশ ৫৪ ধারায় চালান করলে সে পরদিনই জামিনে বেরিয়ে আসে। এসেই সে এলাকায় তান্ডব শুরু করে। তার সহযোগি বাবু, স্ত্রী সালমা, আল আমিন ও আবুলসহ বেশ কয়েকজন এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি করে এলাকাবাসীকে অতিষ্ট করে তুলেছে। তারা সন্ধ্যা হলে মদনগঞ্জ-মদনপুর সড়কে ছিনতাই ও তাকিাতি করে বেড়ায়। তাদের অত্যাচারে সাদারণ মানুষ ঘুমাতে পারে না। কেহ টিউবল ঢাবাতে গেলেও তারা চাঁদা দাবি করে। আর তাদের কাছে সহ সময় ধারালো অস্ত্র থাকায় ভয়ে কেহ প্রতিবাদ করতে সাহস পায় না। তাই এভারা মসজিদ কমিটিসহ গ্রামের সাধারণ মানুষ তালতলা বনগণ এলাকাকে মাদক-সন্ত্রাস ও ডাকাত মুক্ত করার দাবিতে মাদববন্ধন করেন। তারা এ তালতলা এলাকায় একটি পুলিশ ফাঁড়ি দাবি করেন। এ ব্যপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, তালতলা এলাকাটি ডাকাত প্রবণ হিসাবে চিহিৃত। এ এলাকা ও আশপাশ এলাকা থেকে বেশ কয়েকজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আমাদের পুলিশী টহল জোরদার রয়েছে।


































