নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে চিপস খাওয়ানোর কথা বলে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে চিপস খাওয়ানোর কথা বলে ৭ বছরের  শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় সাত বছরের এক শিশুকে চিপস খাওয়ানোর কথা বলে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওবায়দুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির মা খাদিজা।

পরিবারের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে দোকানে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনার কথা জানায় বলে স্বজনদের দাবি।

পরিবারের আরও অভিযোগ, ওবায়দুল হকের ছোটভাই গিরিঙ্গি রফিক ও তার বড় ছেলে জাতীয়তা পার্টির নেতা সুজন, লাদুরচর গোবিন্দপুর মাদ্রাসা শিক্ষক সুমন টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং পরিবারকে ভয়ভীতি দেখিয়েছেন। 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওবায়দুল হক এর বিরুদ্ধে বিগত দিনেও এইরকম একাধিক শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে, লোক লজ্জার ভয়ে কেউ মুখ খুলতে রাজী হয়নি। 

শিশুটির পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত, শিশুটির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। স্থানীয়রাও দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।