নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৪২, ২ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন দগ্ধ হয়েছেন। 

 

সোমবার (২ নভেম্বর)  রাত ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকার সিম গ্রুপের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

 

তবে, সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসান গুরুতর আহত হন। তাকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করার কথা জানান এই কর্মকর্তা।

 

 এদিকে, জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ চারজন রোগীর তথ্য নিশ্চিত করেছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

সম্পর্কিত বিষয়: