নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব, শিশুদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৩, ২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট  উৎসব, শিশুদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইলে সুনামধন্য হলি উইলস স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক চকলেট উৎসব। সোমবার (২ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ছিল দারুণ এক প্রতিযোগিতা। কে কত বেশি চকলেট মুষ্টিবদ্ধ করে নিতে পারে! একেকজনের একেক মুষ্টিতে সর্বনিম্ন ২৪ থেকে সর্বোচ্চ ৪২টি চকলেট—এটা ছিল আনন্দঘন আয়োজন।

চকলেট উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন। এসময় উপস্থিত ছিলেন, হলি উইলস স্কুলের কর্ণধার ও দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক সালাম যুবায়ের, স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা শামীমসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

সাংবাদিক বিল্লাল হোসেন রবিন বলেন, প্রতি বছর শিক্ষার্থীদের আনন্দ দিতে স্কুল কর্তৃপক্ষ এমন ব্যতিক্রমী চকলেট উৎসবের আয়োজন করে। গতবারের মতো এবারও শিশুদের প্রাণবন্ত এই আয়োজনে উপস্থিত হতে পেরে অত্যন্ত ভালো লেগেছে।

তিনি বলেন, শিশুদের হাসি-আনন্দে মুখরিত থাকুক হলি উইলস স্কুল। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।