নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্পে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৪৯, ১২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্পে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় নিজ বাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করার অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-১১। এ সময় তার বাড়ি থেকে প্রায় ৬ ফুট উচ্চতার একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বুধবার দিবাগত রাতে এসআরবি-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

 

এসআরবি-১১ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালায় এসআরবি-১১।

অভিযান টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বসতঘরের সীমানা প্রাচীরের ভেতর দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি সবুজ রঙের গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি (প্রায় ৬ ফুট) এবং ডালপালা ও পাতাসহ মোট ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

 

গ্রেফতারকৃত মোবারক হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুন দম্পতির ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির অভ্যন্তরে সুকৌশলে অবৈধভাবে গাঁজা গাছের চাষাবাদ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।