নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ নভেম্বর ২০২৬

ফতুল্লার ভুইগড় থেকে বৈষম্য বিরোধী মামলার আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৪, ১৮ নভেম্বর ২০২৬

ফতুল্লার ভুইগড় থেকে বৈষম্য বিরোধী মামলার আসামী গ্রেফতার

ফতুল্লার ভুইগড় থেকে বৈষম্য বিরোধী মামলার আসামী মোঃ আজিজুল ইসলাম মিল্টন(৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফডারকৃত মিল্টন ফতুল্লা মডেল থানার ভুইগড় শান্তুিধারা এলাকার মোঃ ইউসুফ মিয়ার পুত্র।

 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান,গ্রেফতারকৃত আজিজুল ইসলাম মিল্টন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী।তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা সহ মাদক,সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়। মঙ্গলবার তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।