নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬

ফতুল্লায় বিএনপি নেতার পদ স্থগিত, আ:লীগে তথ্য পাচারের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০১:১৮, ২৪ নভেম্বর ২০২৬

ফতুল্লায় বিএনপি নেতার পদ স্থগিত, আ:লীগে তথ্য পাচারের অভিযোগ

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মসূচির ছবি থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির কুতুবপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়ার স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তৈয়বুর রহমান, পিতা ওয়াসেদ আলী, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, বিএনপিতে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ছবি থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ স্থগিত করা হয়েছে।

সাংগঠনিক আদেশে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়: