নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৬০০ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০৪, ২৬ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৬০০ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে পুলিশ।

 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার নিট কনসার্ন গার্মেন্টসের মূল ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্প এলাকার মোস্তাকিন ওরফে গফুর ভান্ডরীর ছেলে মো. রমজান (৩২) এবং একই এলাকার তাইজুল ইসলামের ছেলে শান্ত (২২)।

 

পুলিশ জানায়, ডিবির খ-জোনের পরিদর্শক রেজাউল ইসলাম ও উপপরিদর্শক বিপুল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও 'ঢাকা মেট্রো-গ ২৫-৩২২১' নম্বরের প্রাইভেটকারটি জব্দ করে।

 

পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।