নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ আগস্ট ২০২৬

বুলবুল হত্যার প্রতিবাদে তিন থানায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৭, ২২ আগস্ট ২০২৬

বুলবুল হত্যার প্রতিবাদে তিন থানায়   ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার দায়িত্বশীল, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা, বন্দর থানা ও সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (২২ আগস্ট) বিকালে এই কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ শহর শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সভাপতিত্ব করেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, বন্দর থানায় প্রধান অতিথি ছিলেন মহানগর সহ সভাপতি নূর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আ. হক, সিদ্ধিরগঞ্জ থানায় প্রধান অতিথি নগর সভাপতি মাও. দ্বীন ইসলাম , প্রধান বক্তা মুহা. সুলতান মাহমুদ ও সভাপতি- মুহা. ইসমাইল।

আরও উপস্থিত ছিলেন শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে শেখ সিফাত সহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। কোন টালবাহানা করলে তৌহিদী জনতা যেকোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তাছাড়াও বর্তমানে আইন-শঙ্খলা পরিস্থিতির আরো মজবুত করতে হবে। 

 

নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ্য করছি, আসামীদের মামলা হালকা করার জন্য কতিপয় দুষ্কৃতিকারী তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে অগ্নিসংযোগ করছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, কোন ষড়যন্ত্র যেন আসামীদের বিচারকে হালকা না করে। অনথ্যায় এর পরিণতি ভাল হবে না।

 

উল্লেখ্য, রোববার সকাল ১১ টায় ডিসি এ এসপি বরারবর স্মারকলিপি পেশ করা হবে। সেখানেও নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করা হয়।