নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১১ নভেম্বর ২০২৬

জামায়াতের মহানগরী আমীর হিসেবে আবদুল জব্বারের শপথ গ্রহণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৩, ১১ নভেম্বর ২০২৬

জামায়াতের মহানগরী আমীর হিসেবে আবদুল জব্বারের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন মাওলানা মো. আবদুল জব্বার। আগামী ২০২৭-২০২৮ কার্যকালের জন্য তাঁকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

 

 রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ অঞ্চলের উদ্যোগে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত আমীরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক মো. সাইফুল আলম খান মিলন, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের ২০২৭-২০২৮ কার্যকালের নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের সূচনা হলো। নতুন এই কার্যকালের নেতৃত্বে মহানগরীর সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত বিষয়: