নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় আলমগীর ওরফে ফেন্সি আলমগীরকে (৫৮) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার লালখাঁ এলাকার এডভান্স গার্মেন্টসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আলমগীর ওই এলাকার রাজা মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফতুল্লার লালখাঁ এলাকার গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে আলমগীর ওরফে ফেন্সি আলমগীরকে গ্রেফতার করা হয়। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে সিদ্ধিরগঞ্জের একটি বৈষম্য বিরোধী মামলার এজাহার নামীয় আসামি আলমগীর ওরফে ফেন্সি আলমগীর।
এ বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এসআই শহিদুলের নেতৃত্বে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।


































