নারায়ণগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে। শহরের জামতলা এলাকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ জামাতে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে ইমামতি করেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী।
জামাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, জেলা প্রশাসক রায়হান কবির, নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ঈদের শুভেচ্ছা জানান। এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। ঈদের জামাতটি শান্তিপূর্ণ করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।


































