নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৭, ২৬ মে ২০২৬

পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা

ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা।

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশে ও বিদেশে অবস্থানরত নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ টাইমস ডটকম-এর সকল পাঠক, লেখক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদ উল আযহা। এই ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, এটি আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা। ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড়, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক— এটাই আমাদের প্রত্যাশা।

ঈদ উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ, বিভেদ ও হানাহানি ভুলে মানুষে মানুষে গড়ে উঠুক ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। সমাজে প্রতিষ্ঠিত হোক ন্যায়, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।

বর্তমান সময়ের নানা সংকট, অস্থিরতা ও বৈষম্যের মধ্যেও ঈদের শিক্ষা আমাদের নতুনভাবে আশাবাদী হতে শেখায়। অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের আরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই। কারণ ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ভাগাভাগি করা যায়।

আমরা প্রত্যাশা করি, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সততা, ন্যায়বোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চা আরও বিস্তৃত হবে। নতুন প্রজন্ম গড়ে উঠবে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে। দেশ এগিয়ে যাবে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে।

পবিত্র ঈদ উল আযহার আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত-বন্দেগি কবুল করুন এবং দেশ ও জাতিকে সুখী, সমৃদ্ধ ও নিরাপদ রাখুন।

আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা—
ঈদ মোবারক।

— সম্পাদক

সম্পর্কিত বিষয়: