নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী ৪ জন, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে ২ জন রয়েছেন।
থানাভিত্তিক হিসেবে নারায়ণগঞ্জ সদর থানায় ২৪ জন, ফতুল্লা মডেল থানায় ৩৬ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২০ জন, বন্দর থানায় ১৯ জন, সোনারগাঁও থানায় ২১ জন, রূপগঞ্জ থানায় ১০ জন এবং আড়াইহাজার থানায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

































