নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০৯

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০১:০২, ৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০৯

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, ডাকাতসহ বিভিন্ন মামলার ১০৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের বিভিন্ন ইউনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৫৯ জন মাদকসেবী, ৬ জন মাদক ব্যবসায়ী, ৩ জন কিশোর গ্যাং সদস্য, ১ জন ছিনতাইকারী, ২ জন ডাকাত, ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার ৪ আসামি, অন্যান্য আইনে ৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন রয়েছেন।

অভিযানে সদর থানায় ১৪ জন, ফতুল্লা মডেল থানায় ২৮ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ জন, বন্দর থানায় ১৪ জন, সোনারগাঁও থানায় ২০ জন, রূপগঞ্জ থানায় ১৬ জন এবং আড়াইহাজার থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় সদর থানা পুলিশ ৯৫ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২৫৮ পিস ইয়াবা এবং রূপগঞ্জ থানা পুলিশ ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়: