নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে যৌথ বাহিনীর অভিযানে দুই নারীসহ আটক ৩, মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৩, ৭ জুন ২০২৫

বন্দরে যৌথ বাহিনীর অভিযানে দুই নারীসহ আটক ৩, মাদক উদ্ধার

বন্দরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মদনপুরের হাফছার বাড়ি এলাকার মো. আমানুল্লাহ ওরফে মজিবুল (৪৫), হাফসা বেগম (৫০), এবং মোছা. রামেলা বেগম। 

এসময় অভিযানে ১০৯ পিস ইয়াবা, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল ফোন এবং নগদ ৪৩১০০ টাকা জব্দ করা হয়। 

শুক্রবার (৬ জুন) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার মদনপুরে হাফছার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

আটক তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।