নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে জাল টাকা ও কেমিক্যালসহ চক্রের মূলহোতা সাইফুল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে জাল টাকা ও কেমিক্যালসহ চক্রের মূলহোতা সাইফুল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে জাল টাকা ও জাল টাকা তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল সদৃশ তরল পদার্থসহ সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর ছোটবাগ এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালানো হয়। রাত সাড়ে ৭টার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাইফুল ইসলামকে আটক করা হয়।

গ্রেপ্তার সাইফুল বরগুনার বামনা থানার বড় যাদবপুর এলাকার আবদুল আজিজের ছেলে। তিনি বর্তমানে বন্দরের মদনপুর ছোটবাগ এলাকায় বসবাস করছিলেন।

পরবর্তীতে ওই বাসায় তল্লাশি চালিয়ে তোষকের নিচ থেকে ৭৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত ৪০০ মিলিগ্রাম কেমিক্যাল সদৃশ তরল পদার্থ ভর্তি একটি প্লাস্টিকের বোতল জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামতসহ তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।