নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চান্দখলা এলাকার বাসিন্দা।
সোনারগাঁ থানা-পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান। এ সময় ফাহিমা খানমের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ফাহিমা খানমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।


































