নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে পাইপগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:৪৫, ৫ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে পাইপগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযানে একটি দেশীয় পাইপগানসহ ইমন খলিফা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও পুলিশ।

র‍্যাব জানায়, গত ৩ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ইমন খলিফাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তার ইমন খলিফা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া এলাকার মধু খলিফার ছেলে। বর্তমানে তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করছিলেন।

র‍্যাবের দাবি, পরে ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকের একটি ভবনের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর উদ্ধার করা অস্ত্রসহ তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: