নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬

শিশু যৌন নিপীড়ন

ফতুল্লায় চিপস দেওয়ার প্রলোভনে শিশুকে যৌন নিপীড়ন, আটক অভিযুক্ত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় চিপস দেওয়ার প্রলোভনে শিশুকে যৌন নিপীড়ন, আটক অভিযুক্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত বছরের এক শিশুকে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠে জহিরুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত মো. জহিরুল (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কলকান্দির মৃত কছিমউদ্দিনের পুত্র।

 

বৃহস্পতিবা বিকেলে ফতুল্লার পাগলা দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

মামলায় উল্লেখ্য করা হয়, তারা ময়মনসিংহের তারাকান্দা এলাকার বাসিন্দা এবং বর্তমানে দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গ্রেফতারকৃত জহিুরুল একই বাড়ীর মালিকাধীন পাশ্ববর্তী অপর একটি বাসায় ভাড়ায় বসবাস করেন। সে হিসেবে তারা পূর্ব পরিচিত। শিশুটি জহিরুল কে আংকেল বলে ডাকতো। শিশুটির মা একটি ঝুট মিলে কাজ করেন এবং তার বাবা রিকশা চালান। ঘটনার দিন দুপুরে মা কর্মস্থলে এবং বাবা রিকশা নিয়ে বাইরে থাকায় সাত বছরের মেয়েসহ অপর চার সন্তান বাসায় ছিল।

বিকেল ৪টার দিকে শিশুটি বাসার গেইটে দাঁড়িয়ে থাকলে অভিযুক্ত জহিরুল তাকে চিপস দেওয়ার কথা বলে নিজের দোকানের দিকে ডেকে নেন। পরে তাকে দেলপাড়া পেয়ারা বাগান এলাকার একটি মিলের পাশে ওমর আলী মসজিদের পেছনে কলাগাছের ঝোপে নিয়ে গিয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করা হয় বলে মামলায় উল্লেখ্য করা হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন বলেও অভিযোগ রয়েছে।

শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে গ্রেফতারকৃত জহিরুল পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক গণেপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে শিশুটির মা কর্মস্থল থেকে বাসায় ফিরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহাবুবুর আলম জানান, এ বিষয়ে যৌন নিপিড়নের শিকার শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত জহিুরুল কে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।