নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬

মাদকদ্রব্য

বন্দরে সাড়ে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৭, ৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে সাড়ে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের হাটহাজারী থানার আমান বাজার এলাকার মঞ্জু পার্কিংয়ের পেছনে বাবু জমিদারের বাড়ির ভাড়াটিয়া মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদ (৪০) এবং একই জেলার লোহাগাড়া থানার পশ্চিম আমিরাবাদ মাস্টারপাড়া এলাকার আলতাব মিয়ার ছেলে মোজাম্মেল হক (২৯)।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকসহ এরশাদ ও মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১১ বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।