নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর উপজেলার কুশিয়ারা বড় মসজিদ সংলগ্ন এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে লিয়াকত আলী ওরফে রোকাত (৪৬), আলীনগর এলাকার মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে রবিউল আউয়াল এবং মদনগঞ্জ এলসি রোড এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে সুলতান মাহমুদ তুহিন (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টভুক্ত ওই তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা ওয়ারেন্টের ভিত্তিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































