নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুন ২০২৬

ফতুল্লায় ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:১৮, ২৯ এপ্রিল ২০২৬

ফতুল্লায়  ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযানে ৫২৫ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার বোয়ালিয়া খাল রোডে ওয়াসার সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রয় ও বিপণনের অভিযোগে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়।

 

পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে সর্বমোট ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।