নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুন ২০২৬

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:১২, ২৭ জুন ২০২৬

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা

"মাদক ও কিশোর গ্যাং: সমাজের জন্য এক নীরব হুমকি" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যমুক্ত মানবিক ফোরাম, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শুক্রবার (২৬ জুন) বাদ মাগরিব গোগনগর পূর্ব মশিনাবন্ধ এলাকায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তরুণ ছাত্রসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কবি-সাহিত্যিক, সমাজসেবক, প্রবীণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো. মামুন হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন, মোহাম্মদ বিপ্লব, মো. সাইফুল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. জসিম মিয়া, মো. পমেল হোসেন, মোহাম্মদ আরাফাত হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো. সুমন বাদশা। শুভেচ্ছা বক্তব্য দেন রবিউস সানি টুটুল এবং স্বাগত বক্তব্য রাখেন মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জসীমউদ্দীন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "মাদক ও কিশোর গ্যাং আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ নীরব হুমকি। এটি শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং একটি সামাজিক ও নৈতিক সংকট। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটি মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তুলতে পারি।"

সমাপনী বক্তব্যে প্রধান আলোচক মো. মামুন হোসেন বলেন, "মাদক ও কিশোর গ্যাং বর্তমানে আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। কিশোরদের অপরাধ ও মাদকাসক্তি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নৈতিক শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করা সম্ভব।"

তিনি আরও বলেন, "মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; সামাজিক সচেতনতা, পারিবারিক বন্ধন এবং মানবিক মূল্যবোধের বিকাশও সমানভাবে জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।"

অনুষ্ঠান শেষে সভাপতি জসীমউদ্দীন সফল আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করায় উপস্থিত অতিথি, সংগঠক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা সভা সমাজে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সার্বিকভাবে অনুষ্ঠানটি সুশৃঙ্খল, প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।

সম্পর্কিত বিষয়: