নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

ফতুল্লায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৮, ১৯ মে ২০২৫

ফতুল্লায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ফতুল্লায় সালেহা আক্তার (২৫) নামে এক গৃহবধূ পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে ফতুল্লার শাসনগাঁ এলাকার শহিদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত সালেহা আক্তারের স্বামী আল আমিন শাসনগাঁ এলাকায় শহিদ মিয়ার বাসায় স্বপরিবারে ভাড়া থাকেন। আল আমিন গার্মেন্টসে কাজ করেন।

তার স্ত্রী বাসায় থাকতেন। হঠাৎ করেই ছাদ থেকে সালেহা নিচে পড়ে যায়। এসময় আশঙ্কাজনক অবস্থায় ভিক্টোরিয়া হাসপালের নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।