নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ মার্চ ২০২৬

আড়াইহাজারে এক রাতে ২ বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০১, ৮ জুলাই ২০২৫

আড়াইহাজারে এক রাতে ২ বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারও এক রাতে ২ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মধ্যপাড়া এবং মানিকপুর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মধ্যপাড়ার ইদ্রিস আলীর ছেলে মো. আরিফ (৪০) এর বাড়িতে ১০/১২  জনের মুখোশ পরিহিত  ডাকাতদল তার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। অস্ত্রের মুখে বাড়ীর সকলকে  জিম্মি করে স্বর্ণালংকার নগদ ৫হাজার  টাকা, বিকাশে থাকা ৫০  হাজার,একটি রেডমি স্মার্টফোন, বাটন মোবাইল ফোনসহ আনুমানিক ২লাখ  টাকার মালামাল লুটে নেয়।  

অপরদিকে, একই ইউনিয়নের মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মনির হোসেনের (৪০) বাড়িতে প্রবেশ করে  নগদ ৫হাজার টাকা এক ভরি স্বর্ণালংকারসহ অন্যন্য মালামাল লুটে নেয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।