নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৩, ১০ ডিসেম্বর ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

বন্দরে পৃথক সিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার বারপাড়া এলাকার কামাল হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শহিদুল ইসলাম খোকন (৩৮)বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত মোতালিব মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকির হোসেন (৩৫) ও একই এলাকার মৃত আর আব্দুর রকমানের ছেলে মোঃ আলমগীর (৩২)।

ধৃতদের বুধবার (১০ ডিসেম্বর)  দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  

সম্পর্কিত বিষয়: