নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

কাশীপুরে শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৬, ৫ মার্চ ২০২৬

কাশীপুরে শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার

 

 

ফতুল্লার কাশীপুর চৌধুরী গাঁও এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ আওলাদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জোবায়ের হোসাইনের সঞ্চালনায় শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি ছাত্রনেতা এম.মাসুম বিল্লাহ্। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইন রানা।