নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে হামলা লুটপাট বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:৫৬, ৬ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে হামলা লুটপাট বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মহজমপুর কাজিপাড়া এলাকায় আলী আজগর মিয়ার বাড়ীতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তিন নারী সহ পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে। পরে বাড়ীতে থাকা টাকা পয়সা ও স্বর্নলংকার লুটপাট করে বাড়ীতে আগুন লাগিয়ে দেয়।বৃহস্পতিবার (৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

তবেবপুলিশ চলে আসার পর আবারও ঘর বাড়ী জ্বালিয়ে দেয়। বর্তমানে আলি আজগরের পরিবার নিরাপত্তাহীনতায় আছেন।

সম্পর্কিত বিষয়: