নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে দিনের বেলা দোকানের তালা কেটে ৭ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:২১:৪০, ৮ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে দিনের বেলা দোকানের তালা কেটে ৭ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে দিনের বেলা অভিনব কায়দায় একটি মোবাইল ফোনের দোকানের তালা কেটে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন মডেলের ২৬টি মোবাইল ফোন লুটে নিয়েছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার সকালে আদমজীর ছালেহা সুপার মার্কেটের নিচতলায় "হ্যালো টেলিকম" নামে মোবাইল দোকানে। এ ঘটনায় দোকানের মালিক সোহেল আহম্মেদ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 অভিযোগে তিনি উল্লেখ্য করেন, শনিবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে প্রতিদিনের ন্যায় দোকানের ভিতর নগদ ১ লাখ ৮৭ হাজার টাকা দোকানের ক্যাশবাক্সের ভিতর ও বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন দোকানের ভেতর রেখে দোকানের সার্টারে তালাবদ্ধ করে বাসায় চলে যান। রোববার সকাল অনুমান ৯টা ২০ মিনিটে তিনি দোকানে এসে দেখেন, তার দোকানের সার্টারে লাগানো তালা নেই। এবং অন্য একটি তালা লাগানো। এসময় সোহেল আহম্মেদ দোকানের ভেতর প্রবেশ করে দেখেন, REDMI NOTE-15. মডেলের ২ পিছ, REDMI-A-5. মডেলের ৪ পিছ, OPPO-A6.PRO, মডেলের ১ পিছ, OPPO-A6.S-PRO, মডেলের ২ পিছ, REALME. C85 PRO. মডেলের ১ পিছ, REALME. C85. মডেলের ১ পিছ REALME.NOTE-70. মডেলের ২ পিছ, VIVO Y-21D. মডেলের ১ পিছ TECNO 40. মডেলের ১ পিছ, SYMPHONY MAX-10. মডেলের ৩ পিছ, SYMPHONY MAX-60. মডেলের ০১ পিছ SYMPHONY ATOM-5. মডেলের ০৩ পিছ SYMPHONY INNOVA-30. মডেলের ০১ পিছ, ITEL V-40S, মডেলের ১ পিছ, V MAX-50. মডেলের ১ পিছ, M HORSE S 25 ULTRA. মডেলের ১ পিছ, সর্বমোট ২৬টি মোবাইল ফোন সহ আরো অন্যান্য মোবাইল ফোন সেট যাহার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা এবং ক্যাশে থাকা নগদ ১ লাখ ৮৭ হাজার টাকা নাই। 

পরে দোকান মালিক সোহেল আহম্মেদ তার দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষন দেখেন রোববার সকাল ৮ টা ৫২ মিনিট থেকে সকাল ৯ টা ৩ মিনিট পর্যন্ত দোকানের সার্টারে লাগানো তালা ভেঙ্গে অজ্ঞাতনামা ৫ জন চোর আনুমানিক ৭ লাখ ১২ হাজার টাকার মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

সম্পর্কিত বিষয়: