নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. মাহমুদ আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বন্দর উপজেলার ফুলহর এলাকার রমুর বাড়ির সামনে (মাজার বাড়ি) পাকা সড়ক থেকে শহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি বন্দর উপজেলার মুরাদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































